বিএনপি দেশে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা শুরু করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে কাজ না করলে দেশের এতো উন্নয়ন সম্ভব হতো না। দেশপ্রেম ও নিষ্ঠার অভাবে ৭৫’ এর পর কোনো উন্নয়ন হয়নি। বরং দেশের অর্থ তুলে দেয়া হয়েছে অন্যের হাতে।
এক প্রশ্নের জবাবে দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারি করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।
তিনি বলেন, মহামারি করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।










