spot_img

অনেক উন্নত দেশেও খাদ্যের জন্য হাহাকার চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক উন্নত দেশেও খাদ্যের জন্য হাহাকার চলছে। মানুষ বাজারে যায়, সুপার মার্কেট খালি। আমি এটা খোদ লন্ডনের কথা বলছি। আমাদের দেশে কিন্তু সে হাহাকার দেখেননি। কাজেই আপনাদের এটাও বিবেচনা করতে হবে, একটা সরকারের পক্ষ থেকে কতটুকু করা সম্ভব।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টাকা তো সবাই আয় করে। বাড়ি গাড়ি সবই ঠিক আছে, কোনো দিকেই কমতি নেই। কিন্তু সেদিক বিবেচনা করলে ট্যাক্স কতজন দেয়? সঠিকভাবে কতজন সরকারকে ট্যাক্স প্রদান করে? এ সংখ্যা কিন্তু খুবই কম। ট্যাক্স ফাঁকি দেওয়ার দিকেই তো সবার নজর। সেটাই হলো বাস্তবতা। তাহলে সরকারের টাকাটা আসবে কোথা থেকে?

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় বিদ্যুতের জন্য খুব হাহাকার ছিল। সে বিদ্যুৎ এখন আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কিন্তু তার পরও তো বিদ্যুতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। উৎপাদন খরচও তো আমরা তুলতে পারছি না। আজকে সারা বিশ্বেই তেলের দাম বেড়ে গেছে। আমাদের তো তেল কিনে আনতে হয়। আপনারা কী বলতে পারেন আমরা কত টাকা ভর্তুকি দেই বছরে? শুধু ডিজেলের পেছনেই ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেই। বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ