আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে। ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্প সময়ে এ আইন প্রণয়ন করা সম্ভব নয়। তাড়াহুড়ো করে সংসদকে পাশ কাটিয়ে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে তার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আবারও বলেন, ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে- তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জনানো হয়।










