spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৮৫ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৯৩ পিস ইয়াবা, ৬২৩ গ্রাম হেরোইন, ১৭ কেজি ১৩১ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭১টি মামলা রুজু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ