spot_img
spot_img

মেক্সিকোয় বাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে বাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ছয় শ’ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। দুটি ট্রাকের পেছনে তারা লুকিয়ে ছিলেন।

রোববার (২১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া যায়।

মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম শনিবার জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

আইএনএম জানিয়েছে, ৬০০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন। শুক্রবার দুটি ট্রাকের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় তাদের পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ