spot_img

ঢাবির শতবর্ষ উদযাপনের আগে ডাকসু’র নির্বাচন দাবি নূরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালনের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

রবিবার (২১ নভেম্বর) তিনি এই আহ্বান জানান।

নূর বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করার জন্য নানান অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ডাকসু নির্বাচনের বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।

ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ডাকসু নির্বাচনের আয়োজন করে তারপর শতবর্ষের অনুষ্ঠানগুলোর আয়োজন করা। এ বিষয়ে আমরা সাবেক ভিপি-জিএস যারা আছেন, তাদের সাথে আমি কথা বলবো এবং সবাইকে নিয়ে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বক্তব্যটি আরও স্পষ্ট করবো।

নূর আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেই তারা চায় না ডাকসু নির্বাচন হোক।

তিনি বলেন, যেহেতু দেশে গণতান্ত্রিক চর্চাটা নেই, নির্বাচন প্রক্রিয়া সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। যে কারণে সরকার চায় না যে, ডাকসু নির্বাচন হোক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ