spot_img

‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন তা হাস্যকর’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে আইনমন্ত্রীর দেওয়া ব্যাখ্যাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ।

রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই এমপি বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে হারুন বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ