spot_img

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা মন্ত্রীর

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয়। বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এর আগে শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন তথ্যমন্ত্রী বলেছিলেন, যারা দেশের মাটিতে খেলার মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়াচ্ছে কিংবা যারা পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করছে তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর। ওদের পূর্বপুরুষরা এ দেশের স্বাধীনতা চায়নি। এদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ