spot_img

খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ভয়াবহ হবে: রিজভী

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারকে আবারও হুশিয়ারি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা অন্যায় করে, আল্লাহ কিন্তু ‍তাদেরকে অনেক দড়ি ছেড়ে দেয় প্রথমে। তারপরে যখন দড়ি টান দেবে, তখন হুড়মুড় করে পড়ে যাবেন, তখন অনেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে।

তিনি হুশিয়ার করে আরও বলেন, খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ‘ভয়াবহ হবে’।

রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই হুশিয়ারি দেন। রিজভী বলেন, আমি সরকারকে আবারো বলছি, এখনও সময় আছে, দেশনেত্রীকে মুক্তি দিন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিন।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, জাতীয়বাদী শক্তির যে ধরনের আত্মপ্রত্যয় দেখছি, অঙ্গীকার দেখছি, যদি দেশনেত্রীর কিছু হয়, এই বাংলাদেশে আপনি (সরকার) এক মুহূর্ত টিকতে পারবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ