spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ৪৪ জনের কাছ থেকে ১৭ হাজার ৪৩৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ২১ কেজি ১০০ গ্রাম ৪৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ