শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানকে দুই কোটি ৮০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিলেন ইমরান খান

চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য আফগানিস্তানকে দুই কোটি ৮০ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সাথে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পরিবহনেরও অনুমোদন দিয়েছে ইমরান খানের সরকার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্যমতে, পাকিস্তানের ঘোষিত সহায়তার মধ্যে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী ও অন্যান্য সহায়তা রয়েছে।

এছাড়াও আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ