spot_img
spot_img

বাসে প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা: জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হচ্ছে নির্যাতন। ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। ছাত্রী ও নারীদের সঙ্গে অশালীন আচরণ করছে শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছে, তা মেনে নেওয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অজুহাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসভাড়া যতটুকু বাড়িয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে এর চেয়েও বেশি।

তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। সরকারের তেলের দাম কমানোর কোনো চিন্তা আছে বলে মনে হয় না। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ