spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূণ্য চট্টগ্রাম; শনাক্ত ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন পাঁচজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৭৩ জনে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব কথা বলেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ