spot_img

করোনায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু; সুস্থ ২৭৭ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৩ জনে।

শুক্রবার (২৬ নভেম্বর) করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ২৩৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৬টি। শনাক্তের হার ১.৪১ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়েছেন আরো ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ