ভারত থেকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৫ লাখ ডোজ কোভিশিল্ড টিকা ঢাকায় পৌছেছে।
বুধবার (১ ডিসেম্বর) রাত আটটা ১০ মিনিটে এই টিকার চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, সেরামের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ করে দেয় ভারত। এরপর আজ বুধবার ৪৫ লাখ টিকা বাংলাদেশে পাঠিয়েছে দিল্লি।










