spot_img
spot_img

ডিএমপির মাদকবিরোধী অভিযানে আরও ৫৪ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে ৯ হাজার ৫৪১ পিস ইয়াবা, ৩১৪ গ্রাম ১৬৯ পুরিয়া হেরোইন, ৩২ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি ১৪৫ গ্রাম ১৬৩ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ