spot_img
spot_img

বন্ধ ঘোষণা করা হলো ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কার্যক্রম

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) মধ্যরাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারা তাদের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

পোস্টে উল্লেখ করা হয়, অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

গতকাল (১ ডিসেম্বর, বুধবার) আমাদের অফিসে কতিপয় লােক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তােলা এবং বল প্রয়ােগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। উল্লেখ্য যে, বলপ্রয়ােগকারীরা আমাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট সিডিউল ছিল না এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু করা হবে। এ পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আলেশা মার্ট-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ