spot_img
spot_img

তালেবানরা আমার ভাই : মন্তব্য সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’র

আফগানিস্তানের সাবেক মার্কিনপন্থী প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সদস্যদের নিজের ‘ভাই’ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার আফগানিস্তানের হামিদ কারজাই তালেবানের সদস্যদের সম্পর্কে এ কথা বলেন।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানরা আমার ভাই। এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল।

কারজাই বিবিসিকে বলেন, আমি তালেবানদের ভাই হিসেবে দেখি। এ ছাড়া অন্য আফগানদেরও দেখি ভাই হিসেবে। বর্তমানে দেশে একতা খুবই জরুরি। আমরা মানুষ, আমরা একটি জাতি। সব আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ