spot_img
spot_img

বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো আফগানিস্তানের জঙ্গিবিমানগুলো

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলো সেসব জঙ্গিবিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চীয় বাল্‌খ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গিবিমান নিয়ে উত্তরঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গিবিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো।

বালখের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেন, বিদেশ থেকে সব জঙ্গিবিমান ফেরত আনা যায়নি; বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে।

তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমান বাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ