spot_img
spot_img

মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ হয়নি: র‌্যাব

বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে র‌্যাব।

এ ব্যাপারে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কে এম আজাদ বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ করা হয়নি।

শনিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সব সময় মানবাধিকার রক্ষায় কাজ করে যাই। আমরা মানবাধিকার রক্ষার কাজ করি, কখনো মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ করা হয়নি।

কর্নেল কে এম আজাদ বলেন, যারা দেশে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মাদক ব্যবসা এবং ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে চলছে; তাদের আমরা আইনের আওতায় আনছি। অভিযান চলাকালে কোনও অপরাধী যখন আইনশৃঙ্খলা বাহিনীর দিকে বন্দুক তাক করে, তখন বাহিনীর সদস্যরা নিজেদের রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এছাড়া এর মধ্যে আর কোনও বিষয় নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ