আফগানিস্তানের সাবেক সরকারের জাতিসংঘে নিয়োগ করা রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই পদত্যাগ করেছেন।
বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় তিনি পদত্যাগ করে বলে খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
দীর্ঘ ২০ বছর আমেরিকার সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করে চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। পরে সরকার গঠন করে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করছে তালেবান সরকার।
তবে দীর্ঘদিন যুদ্ধের ফলে তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। এমন সময় পদত্যাগ করলেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই।
এর আগে নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন ইসকজাই। সেখানে তিনি আফগানিস্তানের নতুন শাসকদের সমালোচনা করেন।











