spot_img

করোনা: গত ২৪ ঘণ্টয় আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (১৮ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৭ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ