spot_img
spot_img

ডেল্টার চেয়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে।

সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস বলেন, ওমিক্রন ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়াচ্ছে, এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

তিনি বলেন, ওমিক্রনের কারণে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর লকডাউন বহাল করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে নেদারল্যান্ডস হলো ইউরোপের প্রথম কোনো দেশ যারা ফের লকডাউন আরোপ করেছে।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ