শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনী এ পরীক্ষা চালায়।

এক বিবৃতি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল তবে নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র-ওয়ান বি। প্রথমে যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল তার পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর জন্য পাক সামরিক বাহিনীর স্ট্রাটেজিক প্ল্যান্স ডিভিশন বা এসপিডি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মান্জ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদেরকে অভিনন্দন জানিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরো বাড়বে বলে আশা করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ