spot_img
spot_img

অভিযান-১০ লঞ্চের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ অধিদফতরের পক্ষ থেকে কর্তব্য অবহেলার কারণে দায়েরকৃত মামলায় চার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৬ ডিসেম্বর) নৌ আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম আসামি আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ নৌপরিবহণ অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার দুই দিন পর ঢাকায় নৌ আদালতে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন লঞ্চের চার মালিক, দুইজন মাস্টার ও দুইজন ড্রাইভার। তাদের বিরুদ্ধে নৌযানে পর্যাপ্ত সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ জ্যাকেটসহ নিরাপত্তামূলক ব্যবস্থা না রাখা ও অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর চারটি ধারা লঙ্ঘণের অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ