আফগানিস্তান সরকারের উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, আফগানিস্তানের মাটি কোনো দেশের জন্যই হুমকি হবে না।
রাজধানী কাবুলে কাজাখস্তানের বাণিজ্যমন্ত্রী বাখাইত সালতানোভের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দলকে দেওয়া সাক্ষাতে তিনি এ কথা বলেন।
আফগান উপ প্রধানমন্ত্রী মাওলানা হানাফী বলেন, তালেবান এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি কিংবা আগ্রাসনে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ কাউকে দেওয়া হবে না।
এ সাক্ষাতে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হানাফী ও কাজাখস্তানের বাণিজ্যমন্ত্রী বাখাইত সালতানোভ দুদেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।











