spot_img
spot_img

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, আইনগত কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি৷

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আসছিলেন, একটি চিঠি দিয়েছেন আমরা দেখেছি। আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে৷

spot_img
spot_img
spot_img

সর্বশেষ