spot_img
spot_img

‘র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকায় ল’ ফার্ম নিয়োগ দিতে চায় সরকার’

মানবাধিকার লঙ্ঘনের অপরাধে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকায় ল’ ফার্ম নিয়োগ করার বিষয়ে ভাবছে সরকার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের আমেরিকা দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার কোনো ল’ ফার্ম নিয়োগ করার বিষয়েও আমরা ভাবছি।

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ রয়েছেন। বেনজীর আহমেদের ওপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েছেন তিনি।

এছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মুহাম্মাদ আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ