চলতি বছরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তালিকায় উঠে এসেছে মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নাম। আফগানের সাবেক এই প্রেসিডেন্টের ব্যাপারে বলা হচ্ছে, একজন সত্যিকারের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার সবই আশরাফ ঘানির আছে। তার দুর্নীতি ও অদক্ষতা সীমাহীন।
বুধবার (২৯ ডিসেম্বর) অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বৈশ্বিক অলাভজনক সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্ট (ওসিসিপিআর) সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় আরও রয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। সিরিয়ায় সুন্নি মুসলিমদের গণহত্যার খলনায়ক এই স্বৈরশাসকের ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ধ্বংসাত্মক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এবং ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি ডলার চুরি করেছেন।











