দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সৈন্য ফেরত নেওয়ার পর তালেবানের শাসনামলে দেশটিতে বিশেষ দূত নিয়োগ দিয়েছে আমেরিকা।
বুধবার (৩০ ডিসেম্বর) আফগানিস্তানে দূত হিসেবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার দেশের সাবেক নারী উপদেষ্টা রিনা আমিরির নাম ঘোষণা করেন।
এক বিবৃতি তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। যেখানে সব আফগান নাগরিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
জানা যায়, রিনা আমিরি দুই দশক ধরে মার্কিন সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে থিঙ্ক ট্যাংক হিসেবে কাজ করেছেন। তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে আমেরিকা সরকারের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।











