বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩৬০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৭৭৯ জনে।
ওয়েব সাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন। মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি।











