করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এক টুইট বার্তায় এ কথা এ নিজেই জানিয়েছেন তিনি।
কেজরিওয়াল লিখেছেন, আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি।
এদিকে, বিশ্বব্যাপী ওমিক্রন শনাক্তের পর থেকে দিল্লিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ৬.৪৬%। প্রশাসন সূত্রে খবর, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫% উপরে থাকে তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে হলুদ সতর্কতা বহাল রয়েছে।
অন্যদিকে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৮১% ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,০৯৯ জন।











