spot_img
spot_img

ইসরাইলী নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত; ২ পাইলট নিহত

ভূমধ্যসাগরের ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী উপকূলে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ইসরাইলী পাইলট নিহত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) ইসরাইলী সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। এর তৃতীয় এক আরোহী ছিলেন একজন আকাশ পর্যবেক্ষক। মঙ্গলবার সকালে দখলদার ইসরাইলী বাহিনী জানিয়েছে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বলা হয়েছে, নিবিড় উদ্ধার অভিযানের পর দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ইসরাইলী বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সব প্রশিক্ষণ ফ্লাইট বাতিল এবং ওই একই ধরণের সব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

সূত্র: এবিসি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ