spot_img
spot_img

আমেরিকায় সরকারি বাসভবনে আগুন লেগে আট শিশুসহ ১৩ জন নিহত

আমেরিকার ফিলাডেলফিয়া শহরের একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) সকালে ফিলাডেলফিয়া এ ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়া নগরীর অগ্নিনির্বাপন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ