spot_img
spot_img

বিশ্বে একদিনে ২৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত; মৃত্যু ৭ হাজার

বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জন। আর এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত হাজার দুইশত জনের।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৮৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ২৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৮৭০ জন। আর ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬১২ জন।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। এসময়ে দেশটিতে নতুন করে সাত লাখ চার হাজার ৬৬১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন এক হাজার ৮০২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ৮৮ লাখ ৫ হাজার ১৮৬ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৫৩ হাজার ৬১২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এর পরে অবস্থানে রয়েছে বৃটন, ফ্রান্স ও জার্মানি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ