spot_img
spot_imgspot_img

ভ্যাকসিন না দিলে গ্রেফতারের ঘোষণা দিলো ফিলিপাইন সরকার

করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা ঘর থেকে বেড় হলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।

তিনি বলেন, যারা টিকা নেয়নি তারা যদি বাড়িতে থাকার আদেশ অমান্য করে তাহলে তাদের গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে।

দুয়ার্তে বলেন, তিনি বিভিন্ন কমিউনিটির নেতাদেরকে টিকা নেয়নি এমন ব্যক্তিদের খোঁজ নিতে বলেছেন। তারা নিজ নিজ বাড়িতেই রয়েছে; এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

তিনি বলেন, যদি কেউ এই নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে এবং লোকজনের কাছে যায় তবে তাকে নিবৃত্ত করা যেতে পারে। না মানলে ক্যাপ্টেনকে তাদের গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।

জানা যায়, ফিলিপাইনে বর্তমানে সংক্রমণের সংখ্যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ