spot_img

করোনা বাড়লে দায় বিএনপির, বললেন ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিএনপি না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার। করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছের বিএনপি নেতারা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি আবোলতাবোল বকছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারো সেই পথে হাঁটার চেষ্টা করছে। এ রকম করলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।

এসময় করোনা অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোটগ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ