spot_img

পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনকে ব্যবহার করছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে পশ্চিমারা ইউক্রেনকে ব্যবহার করছে। তাদের এই প্রচেষ্টার কাছে রাশিয়া কখনোই হার মানবে না। পশ্চিমারা কেবল রাশিয়াকে ধ্বংস করার জন্যই ইউক্রেনকে ব্যবহার করছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দেশটির সরকারি টেলিভিশনে সম্প্রচারিত নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

পুতিন বলেন, রাশিয়া মাতৃভূমি রক্ষা এবং তার জনগণের সত্যিকারের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য ইউক্রেনে যুদ্ধ করছে।

তিনি বলেন, বছরের পর বছর ধরে পশ্চিমা অভিজাতরা অত্যন্ত কপটতার সাথে তাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। আসলে সম্ভাব্য সব উপায়ে তারা (পশ্চিমারা) নব্য-নাৎসিদের উৎসাহিত করেছে; যারা দনবাসে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সন্ত্রাস চালিয়েছে।

পুতিন অন্যান্য সময় সাধারণত নতুন বছরের ভাষণে শুভ কামনা জানালেও এবার ইউক্রেন যুদ্ধ ঘিরে আক্রমণাত্মক মন্তব্য আর পশ্চিমকে কাঠগড়ায় তুলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ