বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

নতুন বছরের প্রথম রাতেই ইউক্রেনে ভয়াবহ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন বছরের প্রথম প্রহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নতুন বছর শুরুর প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, অনেকে নববর্ষের আতশবাজির শব্দ মনে করে ঘরের বেলকনিতে এসে ‘গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস’ বলে চিৎকার করতে থাকে।

কিয়েভে মোতায়েন করা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা ২৩টি রুশ হামলা প্রতিহত করেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, নতুন বছরের প্রথম বিস্ফোরণগুলো মধ্যরাত পেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে শুরু হয়েছিল, দুটো জেলাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ