spot_img
spot_img

টিকা পেতে নিবন্ধন করেছেন বিশ হাজারের বেশি মানুষ: স্বাস্থ্যের ডিজি

এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম।

তিনি বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ