spot_img
spot_img

এবার ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা দিলো ব্রিটেন

রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে আমেরিকা, ব্রিটেন ও জার্মানির কাছ থেকে ট্যাংক পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পশ্চিমা এ দেশগুলোর কাছ থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানও চেয়েছে কিয়েভ।

যদিও জার্মানি ও আমেরিকা প্রস্তাবটিতে ‘না’ উত্তর দিয়েছে। এবারে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল ব্রিটেন। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

যদিও জার্মানি ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ‘না’ উত্তর দিয়েছে। এবারে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন।

সুনাকের দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ