spot_img
spot_img

১২০ আফগানকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ১২০ জন নাগরিককে পাকিস্তানের করাচির কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

করাচিতে আফগানিস্তানের কনসাল জেনারেল জানিয়েছেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের কারাগার থেকে আরও ১৩০ জন আফগানকে মুক্তি দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

উল্লেখ্য; করাচি, লাহোর ও ইসলামাবাদের বিভিন্ন স্থান থেকে পাকিস্তানি পুলিশ এসব আফগানদের গ্রেফতার করেছিল। গ্রেপ্তারের কারণ হিসেবে দেখিয়েছিল বসবাসের জন্য উপযুক্ত কাগজপত্র না থাকা।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ