spot_img
spot_img

পাকিস্তানের ১২টি স্থানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলা; ১০ নিরাপত্তা কর্মী নিহত

পাকিস্তানের ১২টি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি।

শনিবার (৩১ জানুয়ারি) তলো নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) আজ পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালিয়েছে।

কোয়েটা, তুরবাত, পাঞ্জগুর, গুয়াদার ও বেলুচিস্তান প্রদেশের আরো কয়েকটি এলাকা সহ মোট ১২টি স্থানে একযোগে হামলা চালানো হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন পাক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, আজকের মুখোমুখি সংঘর্ষে ১০ পাক নিরাপত্তা কর্মী ও ৫৮ বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই, বালুচ লিবারেশন আর্মি এক বিবৃতিতে বলেছে যে অভিযানে পাক সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যায়, বেলুচ যোদ্ধারা কোয়েটার প্রধান বাজারের কিছু অংশ সাময়িকভাবে নিয়ন্ত্রণ নিয়েছিলো।

এছাড়া হামলার পর, বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে যে পরিস্থিতি এখন দেশটির নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। তবে,পাকিস্তানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বেসামরিক হতাহতের কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ