spot_img
spot_img

বেলুচিস্তানে হামলার সব সংযোগ ভারতের দিকেই ইঙ্গিত করছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বেলুচিস্তানে সাম্প্রতিক সমন্বিত হামলার তদন্তে ‘সব সংযোগ ভারতের দিকেই ইঙ্গিত করছে’। নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলুচিস্তানের একাধিক স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ক্লিয়ারেন্স অপারেশন ও সংঘর্ষের সময় ‘মাটির ১৫ জন সাহসী সন্তান’ শহীদ হন।

বিএলএ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাগুলোকে “অপারেশন হিরোফ” এর দ্বিতীয় পর্যায় বলে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার বিএলএসহ কয়েকটি বালুচ গোষ্ঠীকে “ফিতনা আল হিন্দুস্তান” হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, তারা ভারতের প্রক্সি হিসেবে হাইব্রিড যুদ্ধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।

নিরাপত্তা সূত্রের দাবি, ভারতীয় সংবাদমাধ্যম এবং ভারত সংযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো হামলার সময় সমর্থনমূলক প্রচারণা চালিয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ