spot_img

এই দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে গিয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এখন আধুনিক প্রযুক্তিসহ শিক্ষা, সবক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন ঘটিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধু সার্টিফিকেট প্রদান নয়, বর্তমান সরকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা চালু করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রী কলেজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। আরও তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনা সরকারের প্রয়োজন। তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ