ইনসাফ | মাহবুবুল মান্নান
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা(পূর্ব) এর ব্যবস্থাপনায় আগামী বৃহস্পতিবার (০৩মার্চ) চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘খেলাফত পতনের ১০০ বছর : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনার ও নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা(পূর্ব)এর দায়িত্বশীল মীর মুহিব্বুল্লাহ বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন।
জেলা সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী ও কেন্দ্রীয় সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
এ ছাড়া ও জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সেমিনারে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।











