spot_img
spot_img

৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ষষ্ঠ দিন চলছে। এই ছয় দিনে রুশদের হামলায় হতাহত হয়েছেন বহু ইউক্রেনীয়। তবে রুশ সেনাবাহিনীরও হতাহতের সংখ্যা অনেক। ইউক্রেনে এ পর্যন্ত ৫ হাজার ৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

মঙ্গলবার (১ মার্চ) এমন দাবি করেন ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এ বার্তায় বলা হয়, সেনাদের প্রাণহানি ছাড়াও একই সময়ে ইউক্রেন বাহিনীর হাতে প্রায় ২শটি রুশ ট্যাংক, ৫৮টি যুদ্ধবিমান এবং ৮৪৬টি সাজোঁয়া যান হারিয়েছে রাশিয়া। এছাড়াও ইউক্রেন বাহিনী দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করেছে। তবে কিয়েভের এই দাবির পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি মস্কো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ