spot_img
spot_img

চট্টগ্রামে ‘আল মাগরিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রামে ‘আল মাগরিব ফাউন্ডেশন বাংলাদেশ’- নামে একটি মানব কল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর স্টেশনরোডস্থ হোটেল গোল্ডেন ইনে এক অনুষ্ঠানে এ আত্মপ্রকাশ লাভ করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল্লাহ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্টজন, বুদ্ধিজীবী, পেশাজীবি ও সমাজসেবকগণ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের তরুণ প্রতিষ্ঠাতাদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, আগামীতে আর্ত মানবতার যেকোনো ডাকে আল মাগরিব ফাউন্ডেশন সাড়া দিয়ে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছুবে।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়া দারুল মা’আরিফ এর মুহাদ্দিস শায়খ আফিফ ফুরকান মাদানি, বিএন স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের সিনিয়র শিক্ষক খালেদ সাইফুল্লাহ, জিয়াউল করিম, আহমাদুল হক, আয়াজুদ্দি প্রমুখ।

অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, এতিম-অনাথ শিশুকিশোর,বিধবা ও বৃদ্ধদের পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান, শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ প্রদান , বিদেশগামী রেমিট্যান্সযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সেমিনার, গুণীজন সংবর্ধনাসহ নানা বিষয়ে আল মাগরিব ফাউন্ডেশন কাজ করার লক্ষ্য স্থির করেছে বলে সূত্র জানিয়েছে।

সভায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ