spot_img

স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

বুধবার (১ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে সকাল ৮টা ৩০ মিনিটে ওবায়দুল কাদের ঢাকা ছাড়বেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ