ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে বিদেশি আগ্রাসনের সমাপ্তি ও ইসলামী ইমারাতের পুনঃপ্রতিষ্ঠার পরপরই আন্তর্জাতিক কোম্পানিগুলি বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে। অনুমান করা হচ্ছে বিদেশি কোম্পানিগুলো প্রায় ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে আগ্রহী।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বিনিয়োগের জন্য বিভিন্ন কোম্পানি প্রস্তাব দিয়েছে পাশাপাশি অনেক কোম্পানি বিনিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইতিমধ্যে ৫ টি বৃহৎ আন্তর্জাতিক কোম্পানি আফগানিস্তানের খনি, কৃষি, বিদ্যুৎ, পরিবহন, বিল্ডিং নির্মাণ, বিমানবন্দর, ট্রানজিট, শিল্প শহর নির্মাণ এবং রেলওয়ে খাতে বিনিয়োগের জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই কোম্পানিগুলোর আফগানিস্তানের প্রতিবেশী দেশ ছাড়াও আরব বিশ্বে বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











